বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • গৌরীপুরে রাষ্ট্রপতি ও শাপলা কাব অ্যাওয়ার্ড পেলো ৭১ জন

    গৌরীপুরে রাষ্ট্রপতি ও শাপলা কাব অ্যাওয়ার্ড পেলো ৭১ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ স্কাউটস্ এর রাষ্ট্রপতি ও শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছে ৭১জন।

    বাংলাদেশ স্কাউটস্ এর ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর) ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে সনদপত বিতরণ করা হয়।

    ময়মনসিংহ বিভাগে শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছেন ৪২৩ জন ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছেন ১৪০ জন।

    অনুষ্ঠানে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউট কাবদের রাষ্ট্রীয় সর্বোচ্চ এ সম্মানা প্রদান করেন।

    স্কাউটের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে নিজেকে আত্মপ্রত্যয়ী, পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক হওয়ার অঙ্গিকারে স্কাউট কাবদের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে স্কাউটের সর্বোচ্চ পদক ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করে রিফাহ তাসনিয়া তরী, তাহমিন ইসলাম আদিব, আমিনা সাদাফ তাশমি, কাশফিয়া জাহান তৃপ্তি, তায়িবাহ তাবাসুসম মৌ, মো. রেজুয়ান, ইয়ামিন আরাফাত জেসান, তরিকুল ইসলাম সাইফ, মোছা. নিলিমা, মো. ইয়াছীন আরাফাত লামীম, মো. ইয়াসিন আরাফাত সাঈম, মোছা. সুমাইয়া আক্তার, ইভা আক্তার মানহা, গাউছিয়া নুসরাত আদিবা, পূর্ণিমা চৌধুরী পড়শী, ফাতিমা আক্তার ইজমা, স্নিগ্ধা ভৌমিক, তফসিকুল হাসান মাহিম, নুশরাত জাহান বুশরা, আসমাউল হুসনা আনিকা, স্বর্গদীপ সরকার, ফারিজা জান্নাত তমা। 

    প্রেসিডেন্ট’র অ্যাওয়ার্ড পেয়েছে ফারহান আফতার তাইফসহ ৪জন। ৫বছরে গৌরীপুরে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করে ৬০জন ও প্রেসিডেন্ট’র অ্যাওয়ার্ড অর্জন করে ১১জন। এরমধ্য শুধুমাত্র চন্দপাড়া মুক্তস্কাউট গ্রুপে পায় ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ ৩৮জন ও প্রেসিডেন্ট’র অ্যাওয়াড ৮জন।

    অ্যাডভোকেট মাহমুদ আল নূর তারেক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান, উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন, ময়মনসিংহ প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, স্কাউটস্ ময়মনসিংহের আঞ্চলিক কমিশনার মো. নজরুল ইসলাম, সম্পাদক মো. হাসান মাসুদ, কোষাধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, উপ-পরিচালক অলক চক্রবর্ত্তী, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল স্কাউট গ্রুপের সহকারী ইউনিট লিডার মাহবুবুর রহমান প্রমুখ। ২০২০-২০২৪ সনে শাপলা অ্যাওয়ার্ড অর্জন করে ময়মনসিংহে ২০১জন, নেত্রকোণায় ১৯জন, জামালপুরে ১৫৩জন, শেরপুরে ৫০জন আর রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত হন ময়মনসিংহে ৭৪জন, নেত্রকোণায় ২৭জন, জামালপুরে ৩৬জন, শেরপুরে ৩জন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন