রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • কটিয়াদীতে নিখোঁজ রিকশাচালকের লাশ উদ্ধার

    কটিয়াদীতে নিখোঁজ রিকশাচালকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের পরদিন এক বিভাটেক রিকশাচালকের ক্ষতবিক্ষত লাশ নদের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। আজ (৬ ডিসেম্বর) কটিয়াদী উপজেলার পাশ্ববর্তী বেলাবো থানার বিন্নাবাইদ ইউনিয়নের ভাওয়ালেচর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রশীদ (৩৮) কটিয়াদীর লোহাজুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাঝি বাড়ি মহল্লার আব্দুল আউয়ালের ছেলে।

    স্থানীয়রা জানান, আজ ভোরে ব্রহ্মপুত্র নদের পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকাবাসী। পাশের সড়ক থেকে কিছুটা দুরত্বে নদের পাড়ে মৃতদেহটি পড়ে ছিলো। এ সময় লাশের পাশে মাছ শিকারের একটি বরশী ছিলো। মাথায় ধারালো কোন অস্ত্রের আঘাত এবং চোখ ওপড়ানো দেখতে পান লোকজন। সড়কের পাশে একটি বিভাটেক রিকশা পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় দূর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে।

    পরিবারের বরাতে নিহতের মামাতো ভাই বিল্লাল বলেন, ‘নিহত আব্দুর রশীদ পেশায় বিভাটেক রিকশা চালাতেন এবং গ্রামে নানা শ্রমজীবীর কাজ করতেন। তার মাছ শিকারের নেশাও ছিলো। অধিকাংশ সময় রাতে রিকশা চালাতেন। সর্বশেষ গতকাল বিকেলে বিভাটেক রিকশা নিয়ে বের হয়ে গভীর রাতেও বাড়িতে না আসায় ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও পাওয়া যায়নি। পরে আজ সকালে লোকমুখে সংবাদ পেয়ে গিয়ে পাশ্ববর্তী এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে তার মৃতদেহ পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

    বেলাবো থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন জানান, স্থানীয় লোকজনের সংবাদে পুলিশ গিয়ে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন