রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও মিলাদ মাহফিল

    খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও মিলাদ মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ভোলার ধনিয়া ইউনিয়নে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    শুক্রবার ( ৫ ডিসেম্বর) বাদ জুম্মা ধনিয়া তুলাতুলি বাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এর আগে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনভর কোরআন খতম করা হয়।

    দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন তুলাতুলি বাজার জামে মসজিদের খতিব মাওলানা আমির হোসেন।

    দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আত্মার সঙ্গে সম্পৃক্ত খালেদা জিয়া। আজ আমরা তার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেছি। আল্লাহ যেন তাকে শিগগির সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

    তারা আরো বলেন, দেশের সংকটময় সময়ে জাতীয় মুক্তির আন্দোলনকে বেগবান করতে খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে যুক্ত। দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার দূরদর্শী চিন্তা এবং নেতৃত্ব এদেশের আপামর জনসাধারণ প্রত্যাশা করেন। মহান আল্লাহ যেন আমাদের প্রত্যাশার বাতিঘর বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে ফিরিয়ে দেন।

    এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন, ধনিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ফেরদৌস বাহাদুর হাওলাদার, জেলা শিক্ষক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা রাকিব হাওলাদার, আল আমিন হাওলাদার, মো. মোশারেফ, রিপন কাজী,মো. সবুজ প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন