রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ডিমলায় ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

    ডিমলায় ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর ডিমলায় নুর ইসলাম ওরফে কাইয়া(৫০)নামের এক ব্যক্তির গলায় রশি ও মাপলার পেঁচানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

    বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের চাকদাবাশ গ্রামের বাঁশঝাড়ের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

    তিনি একই ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত আফছার আলী ওরফে চাটির ছেলে।এলাকাবাসী সুত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে চাকদাবাশ গ্রামের বাঁশঝাড়ের পাশে ভুট্টা ক্ষেতে গলায় রশি ও মাপলার পেচানো অবস্থায় নুর ইসলামের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন।

    পরে সহকারি পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)নিয়াজ মেহেদী ও ডিমলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে থানা নেন।

    তাদের ধারনা, কেউ নুর ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে ফেলে রেখে যেতে পারেন।তবে নিহত নুর ইসলাম পরিবারের সাথে মনোমালিন্যর কারনে গত কয়েকদিন ধরে নিজ বাড়িতে ছিলেননা।

    এ বিষয়ে সহকারি পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)নিয়াজ মেহেদী বলেন,আমরা তদন্ত করছি।মরদেহ ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।এ ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন