বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • পঞ্চগড়ে ট্রাকচাপায় উপজেলা প্রশাসনের কর্মচারী নিহত

    পঞ্চগড়ে ট্রাকচাপায় উপজেলা প্রশাসনের কর্মচারী নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে আটোয়ারী উপজেলা প্রশাসনের এক কর্মচারী মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাপায় নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা শহরসংলগ্ন করতোয়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম আনারুল ইসলাম (৪৭)। তিনি পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা এবং আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রসেস সার্ভার হিসেবে কর্মরত ছিলেন।

    পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আটোয়ারী উপজেলা পরিষদের কর্মস্থলে যাচ্ছিলেন আনারুল ইসলাম। করতোয়া সেতু পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়াগামী একটি ট্রাকের সামনে পড়ে যান তিনি। এ ঘটনায় সামনে থেকে আসা ট্রাকের চাকায় হেলমেটসহ তাঁর মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি থামিয়ে রেখে চালক পালিয়ে যান। তবে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকচালকের সহকারী মজিবর শেখকে (২৫) আটক করেছে পুলিশ।

    দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় যুবক খোকন আলী। তিনি বলেন, ‘আমি শহরের চৌরঙ্গী মোড়ে ছিলাম। করতোয়া ব্রিজের ওপর দুর্ঘটনা হলো শুনে দৌড়ে গিয়ে দেখি, ট্রাকের পেছনের চাকার নিচে মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তির মাথা চাপা খেয়ে আছে। পরে আমরা পুলিশ আর ফায়ার সার্ভিসকে খবর দিই। সম্ভবত ওই ব্যক্তির মোটরসাইকেলটি বাঁ দিকে কোনো ইজিবাইক বা অন্য কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে ডান দিকে ট্রাকের নিচে পড়ে গেছে।

    পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী  বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ওই ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন