রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

    বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

    স্থানীয় সূত্র ও সীমান্তকর্মীদের তথ্য অনুযায়ী, তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির অধীনে শমসেরনগর সীমান্তের মেইন পিলার ৮৬৪/৫ এর কাছে ভারতের অভ্যন্তরে কেনাকাটার সময় বাংলাদেশি কয়েকজন গরু পারাপারের উদ্দেশ্যে সীমান্তে গেলে বিএসএফের সদস্যরা লক্ষ্যভেদে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সবুজ মিয়ার মৃত্যু হয়। ঘটনাস্থলটি সীমান্তের অন্তত ৩০ গজ ভেতরে বলে জানা গেছে। নিহত ব্যক্তির মরদেহ ভারতের অভ্যন্তরে আছে। অন্যরা পালিয়ে গেলেও তাদের হতাহতের বিষয়ে কোনো কিছু জানা যায়নি।

    এ বিষয়ে জানতে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির অধিনায়কের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এই ঘটনার বিষয়ে খবর পাওয়া গেছে। বিজিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন