বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • গাইবান্ধায় ছুরিকাঘাতে নিহত যুবক 

    গাইবান্ধায় ছুরিকাঘাতে নিহত যুবক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধায় দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরির  আঘাতে সৈকত নামে এক যুবক নিহত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাইবান্ধা- সাঘাটা সড়কের ত্রিমোহিনী এলাকায় এ ঘটনা ঘটে। 

    খবর পেয়ে হাসপাতালে মরদেহটি উদ্ধার করে ৩ ডিসেম্বর বুধবার দুপুরে মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে সদর থানা পুলিশ। 

    ছুরিকাঘাতে নিহত সৈকত গাইবান্ধা জেলা শহরের মাস্টার পাড়ার আলি আহমেদের ছেলে। 

    নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় কয়েকজনের সাথে বেশ কিছুদিন থেকে তার শত্রুতা চলে আসছিল।  গতকাল রাতে শহর থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে রাস্তার পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    নিহত সৈকত মাদক সেবন ও কারবারের দায়ে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। সম্প্রতি জেল থেকে বের হয়ে কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

    গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল আলম গণমাধ্যমে জানান,  মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারন উদঘটনে তদন্ত চলছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন