সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বেসরকারি হাসপাতালে প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অনুমোদন

    বেসরকারি হাসপাতালে প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অনুমোদন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় একটি নতুন মাইলফলক অর্জিত হয়েছে। প্রথমবারের মতো কোনো বেসরকারি হাসপাতাল হিসেবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) বা অস্থিমজ্জা প্রতিস্থাপন পরিচালনার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে আজগর আলী হাসপাতাল।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে দেশের জটিল চিকিৎসা ব্যবস্থায় যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখছে।

    আজ (বুধবার) মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

    চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করছেন, এই অনুমতির ফলে এখন থেকে দেশের ভেতরেই উন্নতমানের বিএমটি চিকিৎসা সম্ভব হবে এবং অনেক রোগীর বিদেশে যাওয়ার প্রয়োজন কমবে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার অনুমতি দেওয়া হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম তার অফিস কক্ষে অনুমতিপত্রটি তুলে দেন। হাসপাতালের পক্ষে এটি গ্রহণ করেন সিইও ও পরিচালক প্রফেসর ডা. জাবরুল এসএম হক।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এটাই প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের আনুষ্ঠানিক অনুমোদন। 

    ১ ডিসেম্বর ২০২৫ থেকে এই অনুমতিপত্র কার্যকর হয়েছে, যা এক বছরের জন্য বৈধ থাকবে। প্রতি বছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী অনুমতিপত্র নবায়ন করতে হবে।

    স্বাস্থ্যখাতের সংশ্লিষ্টরা বলছেন, সরকারি খাতের বাইরে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সুযোগ বাড়লে রোগীরা চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা কমবে এবং দেশে জটিল রোগ ব্যবস্থাপনায় নতুন অধ্যায় সূচিত হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন