রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • পটুয়াখালীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

    পটুয়াখালীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    "ছেলে হোক মেয়ে হোক দু'টি সন্তানই যথেষ্ট" প্রতিপাদ্যে পটুয়াখালীর দশমিনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন এর দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মরতরা।

    মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। 

    এসময় উপস্থিত ছিলেন-বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজী মাহাবুব আলম, বহরমপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহবাজ হোসেন, রনগোপালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. বশার, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক নয়ন মন্ডল, দশমিনা সদর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জিএম শাহাবুদ্দিন, আলীপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুল ইসলাম ও রনগোপালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোসা. লাইজু বেগম, দশমিনা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোসা. ফজিলাতুন্নেছা, দশমিনা সদর ইউনিয়নের পরিবার কল্যান সহকারী ববিতা রানী, মর্জিনা বেগম, দিপু রানী, সুরমা বেগম, খাদিজা বেগম, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিবার কর্যান সহকারী মোসা. রাবেয়া বেগম, মিম আক্তার, বহরমপুর ইউনিয়ন পরিবার কল্যান সহকারী মোসা. নাজমুর নাহার, শাহিনা সুলতানা, আসমা বেগম, তাসলিমা বেগম, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিবার কল্যান সহকারী মোসা. সালমা বেগম, মোসা. মুকুল বেগম, রানী বালা, আলীপুরা ইউনিয়ন পরিবার কল্যান সহকারী মোসা. তাছলিমা বেগম, জোবায়দা বেগম, মোসা. রিজিয়া বেগম, রাগোপালদী ইউনিয়ন পরিবার কল্যান সহকারী মোসা. পাপিয়া বেগম, মোসা. আসমা বেগম ও মোসা. রুলিয়া বেগম, মোসা. হাসিনা বেগম। 

    কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে পরিবার পরিকল্পনা নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে সরকারকে। যতদিন পর্যন্ত আমাদের দাবী না মেনে নেয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলমান  থাকবে। আমাদের দাী মানা না হরে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও তারা জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন