রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পলাশবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

    পলাশবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ও সড়ক আইনে পৃথকভাবে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

    ১ ডিসেম্বর সোমবার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে কৈশোবপুর ব্রিজের পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ও সড়ক আইনে পৃথক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

    এ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয় ও লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে দুইজন কে জরিমানা করা হয়। এসময় থানা পুলিশের একটি টিম ও উপজেলা প্রশাসনের কর্মচারীরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। 

    পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

    উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার নদ নদী ও আবাদি জমি হতে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন কার্যক্রম চলমান রেখেছে কয়েকটি চক্র। উপজেলা প্রশাসনের এ অভিযানের প্রেক্ষিতে মাটি ও বালু খেকো গং এর কার্যক্রম নির্মূল করা সম্ভব হবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন