বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • কুড়িগ্রামে স্বাস্থ্যকর্মীদের আন্দোলন, ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

    কুড়িগ্রামে স্বাস্থ্যকর্মীদের আন্দোলন, ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের জেলা শাখা।

    রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।

    এ সময় বক্তব্য রাখেন  সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হাফিজুর রহমান, এরশাদ আলী, রোকনুজ্জামান সরকার রোকন, পরিবার পরিকল্পনার ফার্মাসিস্ট রাসেল অভি, ফার্মাসিস্ট আসাদুজ্জামান শামীম, রেজাউল করিম, মমিনুল ইসলাম এবং শিক্ষার্থীদের মধ্যে লাম আলিফ ইমতিয়াক ও হাবিবুর রহমান হাবিবসহ অনেকে।

    বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সমশিক্ষাগত যোগ্য ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদদের মতো তাদের ১০ম গ্রেডে উন্নীত না করায় পেশাজীবীদের মধ্যে গভীর অসন্তোষ তৈরি হয়েছে। ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তারা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর ১ জানুয়ারি ২০২৫ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগে প্রস্তাব পাঠায়। সর্বশেষ ১৬ নভেম্বর ২০২৫ তারিখে ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

    পেশাজীবীরা অভিযোগ করেন, বারবার কাগজপত্র যাচাই ও দাপ্তরিক জটিলতার কারণে তাদের ন্যায্য দাবি আটকে রয়েছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তারা জানান, দাবি আদায় না হলে আন্দোলন আরও তীব্র হবে। আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি ও ৪ ডিসেম্বর থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন