রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মাদকমুক্ত সমাজ গড়তে ন্যায় সংঘ একতা ক্লাবের উদ্বোধন 

    মাদকমুক্ত সমাজ গড়তে ন্যায় সংঘ একতা ক্লাবের উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    "নেশা ছেড়ে কলম ধরি" মাদক মুক্ত সমাজ গড়ি"এই স্লোগান কে ধারণ করে পঞ্চগড়ের বোদায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ন্যায় সংঘ একতা ক্লাব।শনিবার বিকেলে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সিপাইপাড়া বামনহাট এলাকায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় জেলার মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা এ এস এম ময়নদ্দীন কবির, এ সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রেসক্লাব সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, বাংলাদেশ ইসলামি আন্দোলনের ইউনিয়ন সভাপতি ইমদাদুল হক  ন্যায় সংঘ ক্লাবের সভাপতি আনোয়ারুল হক বিপ্লব, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী, প্রধান উপদেষ্টা আজিমুল হক প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

    এর আগে উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, মাদককে ঠেকাতে হলে আগে নিজের পরিবার থেকে শুরু করতে হবে, পরিবারের বা আত্মীয়-স্বজনের মধ্যে কেউ মাদক সেবন বা মাদক বিক্রি করে কিনা, তা নিশ্চিত করে অন্যদের উপর নজর রাখতে হবে। মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে দরকার স্থানীয়দের ঐক্যমত এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা।

    সমষ্টিগত ভাবে চেষ্টা করলে নিজ নিজ এলাকা থেকে মাদক সেবন ও বিক্রি প্রতিরোধ করা সম্ভব। এভাবেই একে অপরকে সহযোগিতা করার প্রত্যয় অতিথি ও স্থানীয়দের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন