রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • সাবেক এমপির স্মরণ সভায় শহীদের পরিবার মনোনয়নের দাবী

    সাবেক এমপির স্মরণ সভায় শহীদের পরিবার মনোনয়নের দাবী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় জাতীয়তাবাদী দলের পটুয়াখালী জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব শাহজাহান খান এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকাল ৪ টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

    দশমিনা উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাই পঞ্চায়েত এর সভাপতিত্বে ও সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের সাবেক সভাপতি আবুল বশার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য শরহুম শাহজান খানের সহধর্মিণী ও পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী আনোয়ারা শাহজাহান খান। 

    প্রধান বক্তা- গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের একাধিকাবারের সাবেক চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা ছাত্রদলেে সাবেক ভারপ্রাপ্ত সাধারণ আলহাজ্ব মো. শিপলু খান।

    বিশেষ অতিথি ছিলেন- গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সোবাহান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রপ্ত সভাপতি মো. সিদ্দিক আহম্মেদ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ বাচ্চু সিকদার, উপজেলা বিএনপি'র সাবেকন সহ-সভাপতি মোঃ আলো খান, সাবেক সহ-সভাপতি মোঃ ইসমাইল মেলকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমীন হাওলাদার ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাকসুদ মেম্বার।

    এসময় প্রধান বক্তা শিপলু খাঁন বলেন, বিএনপি যাকে মনোনয়ন দিবেন আমরা তার হয়ে কাজ করবো। আমাকে মনোনয়ন দিলে আগামীদিনে আপনাদের সাথে নিয়ে কাজ করবো। 

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমার স্বামী পরিবারকে সময় না দিয়ে দলের স্বার্থে সময় দিয়েছে। আমি আমার ছেলে শিপলু খাঁনকে আপনাদের মাঝে রেখে গেলাম। আমার ছেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। আমার বিশ্বাস বিএনপি আমার ছেলেকে মনোনয়ন প্রদান করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন