রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • ধনিয়া ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

    ধনিয়া ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলার ধনিয়া ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার ইউনিয়নের বাদ জুম্মা আবির আলী পাটোয়ারী বাড়ীর জামে মসজিদে এ দোয়ার আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।

    দোয়া মাহফিলে সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন, জেলা মৎস্যজীবীদলের সদস্য সচিব সাব্বির আলম চৌধুরী, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ গোলদার, মো. জুয়েল হাওলাদার,যুবদল নেতা রাকিব হাওলাদার, যুবনেতা আল-আমিন হাওলাদার, মুবিন মিয়াজী, মজ্ঞু দেওয়ান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মো. জসিম উদ্দিন, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মো. জিহাদ পাঠওয়ারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

    দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ছাড়াও দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবির আলী পাঠওয়ারী জামে মসজিদের খতিব হাফেজ মো. ইয়াছিন।

    আয়োজকরা জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তাঁর রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে দোয়ার আয়োজন করা হচ্ছে। ইউনিয়নে সব মসজিদে জুমার নামাজ শেষে গণতন্ত্রের মা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

    খালেদা জিয়ার সুস্থতার জন্য শুক্রবার বিএনপির পক্ষ থেকে সারাদেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন সাবেক এ প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন