বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • সৈয়দপুরে ১০ লাখ টাকার গাঁজা জব্দ, মাদক ব্যবসায়ী আটক

    সৈয়দপুরে ১০ লাখ টাকার গাঁজা জব্দ, মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ৬০ হাজার টাকা।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিদর্শক সাকিব সরকার জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

    অধিদপ্তরের একটি টিম সৈয়দপুর থানাধীন নিয়ামতপুর সুমনা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে মাওনা থেকে পঞ্চগড়গামী স্টার ট্রাভেলস বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৩০৯) থামিয়ে তল্লাশি শুরু করে। বাসের বি-১ সিটের লকারে রাখা টোকেনযুক্ত ব্যাগ ও কার্টুন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত মালামালের সঙ্গে একটি বাটন মোবাইল ফোন ও বাসের টিকিটও জব্দ করা হয়। অভিযানে গ্রেফতার হন মোঃ জুয়েল মিয়া (৩৮), যিনি জামালপুর সদর থানার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী গ্রামের বাসিন্দা।

    উপপরিদর্শক সাকিব সরকার বলেন, “গ্রেফতারকৃত ব্যক্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের মাধ্যমে অবৈধভাবে মাদক ক্রয়-বিক্রয় করছিল। তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

    তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং যেকোনো তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন