বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • গৌরীপুরে বিএনপির একাংশের মশাল মিছিল ও সমাবেশ

    গৌরীপুরে বিএনপির একাংশের মশাল মিছিল ও সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১৪৭ ময়মনসিংহ-৩  গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সহ ২৪ নেতা-কর্মীরা বহিষ্কারাদেশ প্রত্যাহার ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারী সমাবেশে হামলার বিচার এই তিনদফা দাবিতে গৌরীপুরে বিএনপির একাংশ মশাল মিছিল ও সমাবেশ করেছে।

    ‘ধানের শীষে ভোট চাই, মনোনয়ন পরিবর্তন চাই’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার রাতে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় স্থানীয় বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

    সমাবেশে গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম বলেন, আমাদের বিএনপি প্রার্থী মনোনয়ন প্রাপ্তির পর একদিন এসেছিলেন গৌরীপুরে। সেদিন আমাদের মা-বোনেদের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। 

    আমাদের মা- বোনদের ওপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছেন আপনি কোনদিন গৌরীপুরের মা-বোনদের কাছে যেতে পারবেন না। যতদিন পর্যন্ত হিরণ সহ নেতা ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারী সমাবেশে হামলার বিচার ও মনোনয়ন পরিবর্তন করে হিরণকে মনোনয়ন প্রদান করা না হবে ততদিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো।

    উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার বলেন, আমাদের নেতা তারেক রহমান কিছুদিন আগে বক্তৃতা দিয়েছেন যদি কোন ত্যাগী নেতা মনোনয়ন থেকে বাদ পড়ে, সে মনোনয়ন পাবে ইনশাল্লাহ। আপনারা জানেন আমাদের ঢাকা থেকে কয়েকটি টিম গোপনে ময়মনসিংহের গৌরীপুরে প্রবেশ করেছে। সকলেই চিন্তামুক্ত থাকবেন অচিরেই একটা সুখবর আসবে ইনশাল্লাহ।

    যে পর্যন্ত আমাদের প্রাণের নেতা হিরণ মনোয়ন ফিরে না পাবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

    এসময় হিরণের নারী সমাবেশে হামলার সুষ্ঠু দলীয় তদন্তপূর্বক  বিচারের দাবিও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন