রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • বেতনবৈষম্য দূর করে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে প্রতিবাদ

    বেতনবৈষম্য দূর করে নবম পে-স্কেল বাস্তবায়নের  দাবীতে প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি কর্মচারীদের বেতনবৈষম্য দুর করে নবম পে-স্কেল এর দাবীতে র‍্যালী ও প্রতিবাদ সমাবেশ করেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটির সভাপতি ও  মো. সাঈদুর রহমান রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজিব মিয়া'র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন-উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন, এসএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওসার,  রজ্জাবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিহাব উদ্দিন, পে-স্কেল বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আনিস আহম্মেদ, কোষাধ্যক্ষ মো. সোহাগ হোসেন মৃধা প্রমুখ।

    বাংলাদেশ সরকারি কর্মচারী ব্যানারে অনুষ্ঠিত র‍্যালী ও প্রতিবাদ বলেন-দীর্ঘদিন ধরে বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবী জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত সেই দাবী  বাস্তবায়ন না হওয়ায় আনন্দোলনে নামতে বাধ্য হয়েছে তারা।  আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের প্রতিবেদন ও ১৫ ডিসেম্বর মধ্যে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট দাবী করেন আন্দোলনকারীরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন