রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

    সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী থেকে লাদেন মিয়া (২০) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার দুপুরে উপজেলার সাতপোয়া এলাকার ঝিনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাদেন পৌর এলাকার সাতপোয়া মধ্যপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, লাদেন মিয়া ২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঝিনাই নদীরপাড়ে যায় লাদেন। হটাৎ সে নদী সাঁতরে এক পাড় থেকে অন্য পাড়ে যাওযার চেষ্টা করলে মাঝ নদীতে ডুবে যায়। এসময় ডুবে যাওয়ার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা পুলিশ।

    নিহতের বাবা সুলতান মাহমুদ বলেন, লাদেন প্রায় ২ বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলো। এছাড়াও তার মৃগীরোগ ছিলো। সকালে খেয়ে বাড়ী থেকে একাই বের হয়ে গেছে। পরে নদীতে ডুবে মারা যাওয়ার খবর জানতে পারি। 

    এ বিষয়ে ঘটনাস্থলে থাকা এস.আই ফখরুল আলম বলেন, লাদেনের মানসিক ও মৃগী রোগ ছিলো। পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে তাদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন