রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • চরফ্যাশনে খাদ্যবান্ধব চালের ডিলারের অপসারণের দাবিতে বিক্ষোভ

    চরফ্যাশনে খাদ্যবান্ধব চালের ডিলারের অপসারণের দাবিতে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের খাদ্যবান্ধব চাল বিতরণে চুরি,অধিক দামে বিক্রি ও মাপে কম দেওয়ার অভিযোগে ডিলার ডা. আবদুল মান্নানের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 
     
    রবিবার বিকালে আবদুল্লাহপুর ইউনিয়নের মৃধা চৌমুহনী বাজারে  এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর চালের কার্ডধারী হতদরিদ্র প্রায় অর্ধশত নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় তারা অভিযুক্ত ডা. আবদুল মান্নানের খাদ্যবান্ধব কর্মসূচীর চালের ডিলারশীপ বাতিল ও তার শাস্তি দাবী করে শ্লোগান দেন।

    কার্ডধারী কয়েকজন হতদরিদ্র নারী-পুরুষ বলেন, ডা. মন্নান একজন দুর্নীতিবাজ। সে সরকারী চালের কার্ডধারীদের প্রতি স্লিপের আওতায় ৩০ কেজি চালের পরিবর্তে ২০/২২ কেজি চাল দেয়। এছাড়াও সে ৪৫০ টাকার পরিবর্ত কার্ডধারীদের কাছ থেকে জোরপূর্বক ৫০০ টাকা নেয়।
     
    ডিলার আবদুল মান্নান অনিয়মকে যেন নিয়মে পরিণত করেছে। গত সপ্তাহে তার আপন ভাগ্নীর বাসায় ৬-৭ বস্তা চাল পাওয়া যায়, সে সময় তার ভাগ্নী গণমাধ্যমের কাছে স্বীকার করেন যে, সে মাত্র একটি কার্ডের বিপরীতে এতগুলো চাল কিনে এনেছেন। 

    প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দীর্ঘ সময় ধরে গরিবের প্রাপ্য চাল কালো বাজারে বিক্রয় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ডিলার আব্দুল মান্নান । অথচ যাদের জন্য সরকারী এ কর্মসূচি, তারা যথাযথভাবে চাল পাচ্ছে না। 

    অভিযোগ এর বিষয়ে ডিলার আবদুল মান্নান বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ছড়ানো হচ্ছে। যে অতিরিক্ত চাল পাওয়া গিয়েছে বলা হচ্ছে তা মিথ্যা। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, চাল বিতরণে অনিয়মের অভিযোগের তদন্ত করে অনিয়ম পেলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন