রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • পোড়া ট্রাকের সংকট কাটাল জিজেইউএস, ভোলায় নতুন ডাম্প ট্রাক হস্তান্তর

    পোড়া ট্রাকের সংকট কাটাল জিজেইউএস, ভোলায় নতুন ডাম্প ট্রাক হস্তান্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা পৌরসভার বর্জ্য অপসারণে সহযোগিতার হাত বাড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পৌরসভার বর্জ্য পরিবহনের তিনটি ট্রাক পুড়ে যাওয়ার পর সৃষ্ট সংকট নিরসনে প্রতিষ্ঠানটি এগিয়ে এসে একটি নতুন ডাম্প ট্রাক উপহার দিয়েছে।

    বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় ভোলা পৌরসভারর সমানে ভোলা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমানের হাতে নতুন ডাম্প ট্রাকের চাবি হস্তান্তর করেন জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

    এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম আহমেদ, পৌর সচিব আবুল কালাম আজাদ, সাবেক নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, জিজেইউএসের পরিচালক (হিসাব ও অর্থ) মো. মোস্তফা কামালসহ পৌরসভা ও জিজেইউএসের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    জিজেইউএস উপহার দেওয়া ব্র্যান্ড–নিউ এস এম এল ইসুজু ‘সম্রাট জি এস’ টিপার (ডাবল জ্যাক) মডেলের ডাম্প ট্রাকটি পৌরসভার পরিবহনে নতুন মাত্রা যোগ করবে।

    স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, নতুন ট্রাকটি যুক্ত হওয়ায় দৈনন্দিন ময়লা সংগ্রহ ও পরিবহন কার্যক্রম স্বাভাবিক হবে। এতে শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ সম্ভব হবে এবং চলমান সংকট অনেকটাই কমে আসবে। তিনি জিজেইউএসকে ধন্যবাদ জানান।

    জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, সংস্থাটি কেবল ঋণ কার্যক্রম নিয়েই কাজ করে না, সামাজিক কাজেও এগিয়ে আসে। ভোলা শহরকে পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক রাখতে মানবিক উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় উন্নয়নে জিজেইউএস বরাবরই ইতিবাচক ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও তাদের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

    স্থানীয় বাসিন্দারা আশা করছেন, জিজেইউএসের এই ধরনের সামাজিক কার্যক্রম সব সময়ই অব্যহাত থাবেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন