ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরের গণসংযোগ

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভোলা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এরই অংশ হিসেবে মঙ্গলবার ( ১৮ নভেম্বর) বিকেলে ভোলা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বীরশ্রেষ্ঠ মোস্তফা বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্মেলিত ও ধানের শীষ প্রতিকের নির্বাচনী লিফলেট জনসাধারণের হাতে তুলে দেন।
এসময় আসন্ন নির্বাচনের জন্য ভোটার ও সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করেন। সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন। স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।প্রচারণা সময় গোলাম নবী আলমগীর সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
গোলাম নবী আলমগীর বলেন, বিএনপি সরকার গঠন করলে জনগণের ভাগ্যের উন্নয়ন হবে। সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠন হবে। এ জন্য সবার সহযোগিতা চাই।
গণসংযোগে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, আব্দুর রব আকন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিনসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।