রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ভোলা কলেজ ছাত্রদলে অসন্তোষ: নবগঠিত কমিটিতে ‘ত্যাগী’দের অবহেলা

    ভোলা কলেজ ছাত্রদলে অসন্তোষ: নবগঠিত কমিটিতে ‘ত্যাগী’দের অবহেলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভোলা সরকারি কলেজ শাখার কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।

    মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন নবগঠিত ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ। 

    সমাবেশ বক্তব্য রাখেন, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ যুগ্ম আহ্বায়ক মো. রায়হান তালুকদার, আব্দুল বারী তানিম, মো. নাঈম হাসান, আব্দুল্লাহ আল জিসান,জিহাদুল ইসলাম, আহ্বায়ক সদস্য মো. জিদান আনভীর, রবিউল ইসলাম, মো. আফিফ হাসান তাসীন, মো. সিরাজুল ইসলামসহ অনেকে। 

    এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ত্যাগী নেতাদের নবগঠিত কমিটিতে মূল্যায়ন করা হয়নি। ভোলা জেলা বরাবরই ছাত্রদলের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়েছে। গণতন্ত্র পূর্ণউদ্ধারে আন্দোলনের প্রথম শহীদ জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম। আন্দোলন-সংগ্রামের ভূমিকা বিবেচনায় ভোলা সরকারি কলেজ সাংগঠনিকভাবে সব সময়ই শক্তিশালী। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক,বিগত ১৭ বছরের যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল তাদেরকে মূল্যায়ন করা হয়নি এই কমিটিতে।

    বক্তারা আরো বলেন, তারেক রহমানের সিদ্ধান্তই দলের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কোন গ্রুপিং করতে চাই না।ব্যক্তিগত কিছু পাওয়ার আশায় রাজনীতি করি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের কোনো বিকল্প নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা এখন সময়ের দাবি। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন,তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক এই স্লোগান প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন