রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হওয়া দুই পরিবারকে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার পক্ষ থেকে আর্থিক অনুদান দিয়েছেন ভোলা-৪ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

    গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ছালামত ব্যাপারী বাড়িতে পুড়ে যাওয়া বসত ঘর দুটির মালিক মোস্তফা বেপারী ও আবদুল মান্নান বেপারী’র হাতে তিনি পৃথক পৃথক ভাবে আর্থিক অনুদান তুলে দেন। সেই সাথে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের শান্তনা দেন ও ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান।

    এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী কাজী মাওলানা হারুন অর রশিদ, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন প্রমুখ।

    উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পাশাপাশি দুই বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় । ধারণা করা হচ্ছে ঘর দুটি পুড়ে অন্তত ৪৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগায় ঘুমন্ত প্রতিবেশীরা আগুন নেভাতে আসতে আসতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ভোরের দিকে আগুন নিভানো হয় । ততক্ষণে আগুন লাগা ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বাড়ির কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন