রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলনে মুখ খুললেন নারী

    চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলনে মুখ খুললেন নারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় যুবদলের এক নেতার বিরুদ্ধে দোকান দখল করে আড়াই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সোমবার শেষ বিকলে উপজেলা পরিষদসংলগ্ন একটি ভবনে সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন ভুক্তভোগী পরিবার। দখল ও চাঁদা দাবির এই অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা যুবদলের নেতা কামরুজ্জামান টিপু।

    ভুক্তভোগী পরিবারের মন্দিরা রানী শীল লিখিত বক্তব্যে বলেন, দশমিনা সদর ইউনিয়নের আরজবেগী বাজারের উত্তর-পূর্বাংশে দশমিনা-গলাচিপা সড়কে তাদের জমি আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর ওই জমি দখলের পাঁয়তারা শুরু করেন যুবদল নেতা কামরুজ্জামান টিপু। জমি ছেড়ে দেওয়ার জন্য সহযোগীদের নিয়ে হুমকি-ধমকিও দেন। সালিশের ভয় দেখিয়ে টিপু গত ৪ জুলাই তাঁর (মন্দিরা) মা সবিতা রানী শীলের হাতে ২৮ হাজার টাকা দিয়ে সাদা কাগজে সই নেন। পরে জানতে পারেন, কাগজে দুটি দোকানঘরের দুটি কক্ষ টিপুর কাছে বিক্রি করা হয়েছে বলে লেখা হয়েছে।

    ওই কাগজ দেখিয়ে দোকানের মালিকানা দাবি করেন যুবদল নেতা টিপু। তিনি ১ অক্টোবর দোকানে তালা ঝুলিয়ে দেন। তালা খুলে দেওয়ার জন্য অনুরোধ করলে মন্দিরার পরিবারের কাছে টিপু আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ বিষয়ে বক্তব্য জানতে যুবদল নেতা নুরুজ্জামান টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আমি কিছুই জানি না।'

    দশমিনা উপজেলা যুবদলের সদস্য সচিব শামিম খানের ভাষ্য, কামরুজ্জামান টিপু কোনো পদে নেই। তবুও এমন ঘটনা ঘটিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

    উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতনের বিষয়টি জানা নেই। তিনি বলেন, বিষয়টি সত্যি হলে ওই পরিবারটিকে আইনি সহায়তা দেওয়া হবে।

    এ বিষয়ে ৮ অক্টোবর দশমিনা থানায় লিখিত অভিযোগ করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মো. আব্দুল আলীম বলেন, বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসায় উদ্যোগ নেওয়া হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন