রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
  • ভোলার চারটি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা

    ভোলার চারটি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।

    তাদের মধ্যে ভোলা-১ (সদর) আসনে গোলাম নবী আলমগীর, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন।

    প্রার্থীদের নাম ঘোষণার পর ভোলা শহরের মহাজনপট্টিস্থ জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উল্লাস করতে দেখা যায়। এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভোলায় গোলাম নবীর নেতৃত্বে সফলভাবে ফ্যাসিস্ট হটাও আন্দোলন-সংগ্রাম হয়েছে। তাঁর নেতৃত্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে আন্দোলন-সংগ্রাম করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা পুলিশের সামনে বুক পেতে দিয়েছেন। সেই নেতাকে ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী মনোনীত করেছে তারেক রহমান। আমরা জেলা বিএনপির নেতাকর্মীদের পক্ষে থেকে দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই।

    এ ছাড়া নাম ঘোষণার পর ভোলা-২ আসনের প্রার্থী সাবেক এমপি হাফিজ ইব্রাহীম এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ থেকে বিরত থেকে আল্লাহর শুকরিয়া আদায়ের কথা বলেন। একই সঙ্গে নেতাকর্মীদের মানুষের দ্বার দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার নির্দেশ দেন।

    প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তিনশ আসনে অন্তত ৫টি জরিপ চালান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তিনি সাংগঠনিক টিমের মতামত নেন। যেখানে বেশি সংকট মনে হয়েছে, সেখানে নিজে অথবা স্থায়ী কমিটির সদস্যদের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করেন। সর্বশেষ, গত ২৬ ও ২৭ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তারেক রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন