রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন

    সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার স্টোর রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার স্টোর রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

    এসময় স্টোর রুমে থাকা গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে নস্ট হয়ে যায়। 

    হাসপাতাল সুত্রে জানা যায়, সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতালায় অপারেশন থিয়েটারের স্টোর রুমে হঠাৎই আগুন দেখতে পায় কর্মকর্তারা। এসব ফয়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মজুত কক্ষে থাকা গুরুত্বপূর্ণ  মালামাল পুড়ে যায়। 

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী বলেন, সকাল ১১টার দিকে অপারেশন রুমের পাশে স্টোর রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকেই হয়তো অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে এ ঘটনায় কোন রোগী বা কারো জানমালের ক্ষতি হয়নি। তদন্ত শেষে সঠিক ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের বিষয় জানা যাবে বলেও জানান তিনি। 

    উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বলেন, হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু আমরা যাওয়ার আগেই স্থানীয়দের সহায়তায় আগুন অনেকটাই নিয়ন্ত্রনে আসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তদন্ত টিম গঠন করবেন। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন