রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • বরিশালে চাকরি ফিরে পেতে শ্রমিক-কর্মচারীর সড়ক অবরোধ

    বরিশালে চাকরি ফিরে পেতে শ্রমিক-কর্মচারীর সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশাল অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের ৫০০ শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করার প্রতিবাদ ও চাকুরি পূর্ণবহাল করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা।
     
    গত বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে প্রত্যেক শ্রমিককে ডাকযোগে তাদের চাকুরি থেকে অবসানের নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়ার পর থেকে কোম্পানিটির শ্রমিকরা চাকুরী পুনরায় ফেরত পাওয়ার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ শুরু করে।
     
    রোববার (২ নভেম্বর) সকাল থেকে ওএসএল ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের নারী ও পুরুষ শ্রমিকরা নগরীর বগুড়া রোডে সড়ক অবরোধ করে। তারা পুনরায় চাকুরিতে পূর্ণবহাল করার দাবিতে স্লোগান দেন।
     
    শ্রমিকরা জানায়, ৩ দিনের ছুটি দিয়ে কোম্পানী থেকে তাদের চাকরি অবসানের নোটিশ দেয়া হয়। গত ২৮ অক্টোবর থেকে তারা বিক্ষোভ করলেও কোম্পানির কতৃপক্ষ তাদের সাথে কোনো যোগাযোগ করেনি। বাধ্য হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। চাকুরি ফিরে না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেন।
     
    অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। অবসানকৃত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা ২০ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেয়া হবে। যদি পুনরায় বিভাগটি চালু করা হয় তখন আবার যাদের অব্যহতি দেয়া হয়েছে তাদের প্রধান্য দেয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন