রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

    শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে রোহান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় বাদশা (১৮) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছে।

    রোববার (২ নভেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ার কান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রোহান উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী গ্রামের লিটন মাহমুদের ছেলে এবং আহত বাদশা গয়হাটা গ্রামের ছানোয়ারের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানানন, রোববার দুপুর ১টার দিকে রোহান ও বাদশাসহ কয়েকজন বন্ধু তিনটি মোটরসাইকেলে করে উল্লাপাড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। এ সময় তারা বেপরোয়া গতিতে বাউলি দিতে দিতে যাওয়ার একপর্যায়ে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।

    স্থানীয়রা ঘটনাস্থলে এসে রোহানকে মৃত অবস্থায় এবং বাদশাকে পাশের ডোবায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পরে আহত বাদশাকে উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

    দুর্ঘটনার পর রোহান ও বাদশার সঙ্গে থাকা অন্য বন্ধুরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

    খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

    এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আরব আলী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন