রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • ভালুকায় কাফনের কাপড় পড়ে কৃষকদের বিক্ষোভ মিছিল

    ভালুকায় কাফনের কাপড় পড়ে কৃষকদের বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের এক্সপেরিয়েন্স  টেক্সটাইল মিল এর কেমিক্যাল মিশ্রিত রঙের পানি ও অন্যান্য বর্জ্য  এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর গোবর ও অন্যান্য বর্জ্যের  ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপুরন কারখানা মালিক কর্তৃক  দ্রুত পরিশোধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী কৃষকরা।

    শনিবার (পহেলা নভেম্বর) সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কাফনের কাপড় পড়ে  বিক্ষোভ মিছিল ও প্রায় ঘন্টা খানিক সময় মানববন্ধন করে ভুক্তভোগী কৃষকরা।

    কৃষকদের দাবী ৩৩৫. ৭৪ একর জমির ফসল নষ্ট করেছে এক্সপেরিয়েন্স মিল ও মুলতাজিম স্পিনিং মিলের গরুর খামারের বর্জ্য। ক্ষতির টাকা প্রায় পনের বছরে প্রায় ৩৩ কোটি টাকা । তারা বলেন উপজেলা প্রশাসন হতে সুপারিশ কৃত ক্ষতিপুরনের টাকা মিল কতৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে  না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ক্ষতিগ্রস্ত কৃষক গন।

    এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষক প্রতিনিধি ইন্জিনিয়ার রুহুল আমীন, আবদুর রহিম আকন্দ, মনির তালুকদার, নুরুজ্জামান কবির,  মাসুদ রানা, জনাব আলী মন্ডল, রেজাউল মাস্টার, কামাল হোসেন, হুমায়ুন মন্ডল, আবুল বাশার মন্ডল, কারী জয়নাল আবেদিন, মনিরুজ্জামান, রবিন সহ নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন