রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ ২০ আহত

    ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ ২০ আহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলার বিএনপি ও বিজেপির দুই গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির মহাজনপট্টি জেলা কার্যালয়ের সামনে এবং বিজেপির নতুন বাজারস্থ জেলা কার্যালয়ের সামনে পৃথক সমাবেশ আয়োজন করে।

    সমাবেশ শেষে বেলা ১২টার বিজেপি একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিজেপি পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে, বিএনপির সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে নতুন বাজার পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

    পথিমধ্যে পুলিশ বিএনপি নেতাকর্মীদের মিছিলে ব্যারিকেড দিলে তারা তা ভেঙে প্রবেশ করে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল এবং বিজেপি অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশের এক উপ-পরিদর্শক, একজন সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    তবে, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ী করছে। এ বিষয়ে বিএনপি জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি থমথমে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন