রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • তজুমদ্দিনে সালিশি বৈঠকে হামলা: জমি নিয়ে বিরোধে আহত ৩

    তজুমদ্দিনে সালিশি বৈঠকে হামলা: জমি নিয়ে বিরোধে আহত ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিন উপজেলাধীন চাঁদপুর ইউনিয়নে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সালিশি বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় ইকবাল হোসেন শাকিল (৩৭), মোঃ মামুন (২৫), মেহেদী হাসান (২৪) আহত হয়েছে। তারা সবাই বর্তমানে হাসপাতালে ভর্তি। 

    গত মঙ্গলবার (২৮ অক্টোবর)  দুপুর ১২ টার দিকে চাঁদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সালিশ চলাকালে সালিশের উপস্থিতি এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভোলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, শামীম গংদের সাথে ইকবাল হোসেন শাকিল গংদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে সালিশ বৈঠক ডাকেন স্থানীয় চাঁদপুর ইউনিয়ন পরিষদের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত শাহাজান মিয়া সহ এলাকার গণ্যমান্যরা। যথা সালিশি বৈঠক শুরু হয়। এক পর্যায়ে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষ শামিম (৩৫), মো. তানভীর রহমান (৩৩), নিজাম উদ্দিন (৪৮) ও মো. ইসমাইল (৪৫) সহ কয়েকজন মিলে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে ইকবাল হোসেন শাকিল গংদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ইকবাল হোসেন শাকিল (৩৭), মোঃ মামুন (২৫), মেহেদী হাসান (২৪) গুরুতর আহত হয়। এ সময় তাদের কাছে থাকা নগদ টাকা, ৪ টি মোবাইলসহ মূল্যবান কাগজপত্র  নিয়ে যায়।পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে দ্রুত প্রথম তজুমদ্দিন হাসপাতালে ও পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

    আহত ইকবাল হোসেন শাকিল জানান, শামীম, তানভীর, নিজাম, ইসমাইলরা জাল জালিয়াতের মাধ্যমে তাদের দাদার নাম পরিবর্তন করে চেয়ারম্যান থেকে জোর জবরদস্তি করে ভুয়া ওয়ারিশ নামা নিয়ে আমাদের সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাজান মিয়া আমাদেকে ইউনিয়ন পরিষদের সালিশ ডাকলে সেখানে গেলে আমাদেকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা উদ্দেশ্যো হামলা চালায়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। 

    এ ব্যাপার অভিযুক্ত তানভীর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন