রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • দশমিনায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    দশমিনায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী দশমিনায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা যুবদলের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

    পরে উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক রতন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম খান এর সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহআলম আলম শানু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত, কৃষক দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ ইয়াসিন আলী খাঁন, আল-আমিন মোল্লা, জুয়েল আমিন প্যাদা, সোহেল জোমাদ্দার, জায়েদ হোসেন মোল্লা, এ্যাড ফুয়াদ হোসেন, মোঃ ইকবাল বশির, আবু আবদুল্লাহ,মহসিন আহমেদ লিটন সহ প্রমুখ। 

    এরআগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসময় মিছিল নিয়ে র‍্যালীতে অংশ নেন।

    পথসভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিক নির্দেশনা মোতাবেক আগামী নির্বাচনে বিএনপি যেন দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন