রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • জামালপুরে নরুন্দি স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি দাবি

    জামালপুরে নরুন্দি স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের নরুন্দি রেল স্টেশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি এবং দ্বিতীয় প্লাটফর্ম নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ ও ট্রেন অবরোধ কর্মসূচী পালন করেছেন।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এই কর্মসূচী পালন করেন তারা। 

    দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেক্স ট্রেনটি নরুন্দি রেল স্টেশনে অতিক্রম করার সময় বিক্ষোভকারীরা ট্রেনটি থামিয়ে দেন। ওই ট্রেনের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে ট্রেনটি অবরোধ করেন এবং বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘন্টা ১৫ মিনিট পর দুপুর দেড়টায় তা ছেড়ে দেন।

    স্থানীয়দের পক্ষ থেকে কর্মসূচী আহবান করেন এবং ট্রেনের যাত্রা বিরতি ও দ্বিতীয় প্লাটফর্ম নির্মানের দাবিতে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: এমদাদুল হক ও সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন নরুন্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইউসুফ আলী,নরুন্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মসিউর রহমান মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সামনুরী ইমাম প্রমুখ। এসময় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন-‘জামালপুর সদর উপজেলার নরুন্দি, বাশচড়া, ঘোড়াধাপ, ইটাইল ও তুলশীরচর এই পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ নরুন্দি রেলস্টেশনের ওপর নির্ভরশীল। সড়কপথে চলাচলে নানামুখী দুর্ভোগ পোহাতে হয়। তাই এই স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করা ও দ্রুত দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণ করা এখন সময়ের দাবি।

    মানববন্ধনে ইউসুফ আলী নামে একজন বলেন- ‘দীর্ঘদিন ধরে আমাদের প্রাণের দাবি নরুন্দি রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হোক। এই দাবি শুধু কয়েকজনের নয়, পুরো ইউনিয়নের প্রায় এক লাখ ৪০ হাজার মানুষের। রেলপথই আমাদের প্রধান যোগাযোগ মাধ্যম, অথচ অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত।”

    নরুন্দি রেলওয়ে স্টেশন কর্মকর্তা মো. মাহমুদুল হক বলেন-‘যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এ সময় তিস্তা এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। পরে আন্দোলনকারীরা ট্রেন চলাচল স্বাভাবিক করে দেন। আমি এই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন