রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান
  • দশমিনায় গাঁজা-ইয়াবাসহ আটক ৪

    দশমিনায় গাঁজা-ইয়াবাসহ আটক ৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলার পৃথক অভিযানে ৩৬ পিচ ইয়াবা ও ৬২ গ্রাম গাজা সহ চার মাদক কারবারি কে গ্রেফতার করেছে  থানা পুলিশ।

    সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

    আটককৃতরা হলেন, উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের  দেলোয়ার সরদারের ছেলে মেহেদী (২৩), বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের আলতাফ মৃধার ছেলে আরিফুর রহমান(২২), একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মাছুয়াখালী গ্রামের সায়েম মৃধার ছেলে মাহফুজ (২১) ও পার্শ্ববর্তী বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের নেছার শিকদারের ছেলে রাজিব ( ২২) ।

    থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে দশমিনা থানার উপসহকারী পুলিশ গোবিন্দ চন্দ্র সরকার সঙ্গিয়  ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কলোনি বাজারের হেমায়েত আকনের মোদির দোকানে সামনে পাকা সড়কের উপরে গাঁজা বিক্রয় সময় কালে পুলিশের উপস্থিতি  টের পেয়ে মেহেদী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে।  এ সময় তার কাছ থেকে দেহ তল্লাশি করে ৬২ গ্রাম গাঁজা জব্দ করে।

    এস আই সগীর মিয়া , এএসআই গিয়াস উদ্দিন সঙ্গিয় ও ফোর্স সহ চর হোসনাবাদ এলাকায় আরশেদ সিকদার বাড়ির সামনের সড়কে ইয়াবা ক্রয় বিক্রয়কালে আরিফুর রহমান ও মাহফুজ কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়। 

    অপরদিকে এস আই মাসুম বিল্লাহ, সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১ টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কলোনি বাজারের তসলিম আকনের দোকানের সামনের পাকা সড়কের উপরে ইয়াবা ক্রয় বিক্রয়কালে রাজীব কে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। 

    এ বিষয়ে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, দশমিনা উপজেলার বিভিন্ন স্থান থেকে পৃথক পৃথকভাবে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়। আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন