রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • বরিশাল বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অনশন শুরু

    বরিশাল বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অনশন শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে দীর্ঘ ২৪ বছর ধরে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ইতিহাস বিভাগের ২১–২২ সেশনের শিক্ষার্থী ফেরদৌস রুমি আমরণ অনশন শুরু করেছেন।

    কলেজ সূত্রে জানা গেছে, গত দুইদিন ধরে ফেরদৌস রুমি কলেজের প্রশাসনিক ভবনের সামনে অনশন অবস্থান করছেন।

    সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফেরদৌস রুমি সাংবাদিকদের বলেন,৩২ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর বিএম কলেজ। ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু টানা ২৪ বছর ধরে নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

    তিনি আরও বলেন,গত এক মাস ধরে আমরা নির্বাচনের দাবিতে নানা কর্মসূচি পালন করছি। কিন্তু প্রশাসন কোনো সাড়া দেয়নি। তাই বাধ্য হয়ে আমি আমরণ অনশন শুরু করেছি। যতদিন না নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা হবে, ততদিন এই অনশন চলবে।

    এ বিষয়ে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন,ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে শিক্ষকদের নিয়ে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। এখন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে। খুব শিগগিরই বাকসু নির্বাচনের তারিখ প্রকাশ করা হবে।”

    এর আগে, গত ২৩ অক্টোবর শিক্ষার্থীরা বাকসু নির্বাচনের দাবিতে কলেজ প্রশাসনিক ভবনের দুই ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

    আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন,“বিএম কলেজ ছাত্র সংসদ শুধু নেতৃত্ব গঠনের ক্ষেত্র নয়, এটি ছিল শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের মাধ্যম। অথচ দীর্ঘ দুই যুগেও প্রশাসন নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে।


    উল্লেখ্য, সর্বশেষ বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয় প্রায় ২৪ বছর আগে। এরপর থেকে কলেজে ছাত্র সংসদ কার্যক্রম বন্ধ রয়েছে, ফলে শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রতিনিধিত্বের ঘাটতি তৈরি হয়েছে বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন