শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • গৌরীপুরে ধানখেত বিষাক্ত ওষুধ দিয়ে ধান নষ্ট করার অভিযোগ

    গৌরীপুরে ধানখেত বিষাক্ত ওষুধ দিয়ে ধান নষ্ট করার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুরে পূর্বশত্রুতার জের ধরে ৩ কৃষকের ৩একর জমিতে ঘাস মারার ওষুধ দিয়ে ধানেরখেত মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ১লাখ ৭০হাজার টাকার ধান ও ধানের খড় ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ছিলিমপুর গ্রামের মৃত হাতেম আলী ফকিরের পুত্র মো. আব্দুল কদ্দুছ।

    এ ঘটনার প্রতিকার চেয়ে কৃষক আব্দুল কদ্দুছ রবিবার উপজেলা ফিসার, উপজেলা কৃষি অফিসার ও গৌরীপুর থানায় অভিযোগ দায়েরের প্রেক্ষিতে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম সোমবার (২৭ অক্টোবর) জানায়, কৃষকের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আবেদনটি আদালতে প্রেরণ করা হয়েছে।

    গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মাসুদুর রহমান জানান, ধানখেতে বিষাক্ত ওষুধ দেয়ায় কচিধানগুলো ঝলসে যাওয়া মতো হয়েছে।

    এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার নিলুফার আনজুম জলি জানায়, ওই ধানের খেতে কোনো রোগবালাই বা কীট-পতঙ্গের আক্রমণ নেই। কৃষক বলেছে, ঘাস মারার ওষুধ দিয়ে তার ধানখেতের ফসল নষ্ট করে দেয়া হয়েছে।

    কৃষক মো. আব্দুল কদ্দুছ জানান, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার ভাতিজা মো. রুবেল মিয়া ও আরো ৩জন তাদের জমি মেশিন দিয়ে কি যেনো ছিটিয়েছে। লাইটের আলো দেখে দৌড়ে পালিয়ে যায়। ৩/৪দিন যাওয়ার পর আস্তে আস্তে ধানের সবুজ খেতে কালচে ও হলুদাভ রঙ ধারণ করতে থাকে। স্থানীয় কৃষকরা এসে দেখে বলেছে, জঙ্গলমারার ওষুধ (আগাছানাশক) দিয়ে তার ধানের খেতের ফসল মেরে ফেলা হয়েছে। দিন যতোই যাচ্ছে, সবুজ ধানের খেত ততই মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। এ ওষুধে আব্দুল কদ্দুছের ১৪০শতাংশ, খায়রুল ইসলামের ৮০শতাংশ ও গোলাম মোস্তফার ৮০শতাংশ জমির ধান ও ধানের খড় ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও বুধবার রাতে গোয়াল ঘর থেকে ১লাখ ৩০হাজার টাকা মূল্যের ২টি গরু চুরি হয়েছে। তিনি আরও জানান, রুবেল মিয়া হলো তার ভাতিজা। দীর্ঘদিন যাবত তার সাথে পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধ চলছে।

    এ ঘটনায় রুবেল মিয়াকে মুঠোফোনে কল দিলেও পাওয়া যায়নি। রুবেলের আম্মা মোছা. রুকিয়া খাতুন জানান, দেড় মাস যাবত রুবেল মিয়া বাড়িতে আসে না। তাহলে খেতে এ ওষুধ দিলো কে? তবে তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ আছে। আমার জমি তারা ভোগদখল করে আছে, আমিও তাদের জমিতে আছি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন