রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

    পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় প্রাক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার বেলা পোনে ১২টায় উপজেলার ৭৩ নম্বর উত্তর-পশ্চিম গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

    নিহত মায়মুনা (৬) উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের মুন্সি বাড়ির মো. লুৎফর মুন্সির মেয়ে।

    নিহতের পারিবার ও  প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে বিদ্যালয়ে যায় মায়মুনা। বিদ্যালয় ছুটি হলে বাড়ির উদ্দেশ্য রওনা হলে দশমিনা-বাউফল সড়কের ৭৩ নম্বর উত্তর-পশ্চিম গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বেপরোয়া গতির অটো গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যায়।
    অন্য শিক্ষার্থীসহ স্থানীয়দের ডাক চিৎকারে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা দৌড়ে এসে দেখে শিশু শিক্ষার্থী মাটিতে পরে আছে।

    পরে গুরুত্বর আহত অবস্থায় মায়মুনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে ৭৩ নম্বর উত্তর-পশ্চিম গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. হাসিনা বেগম বলেন, বিদ্যালয় ছুটির পরে বাড়িতে যাবার সময় দুর্ঘটনা শিকার হয় মায়মুনা। পরে আমরা গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলীম জানান, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থ গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন