রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • ভোলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

    ভোলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বেলা বারোটায় বর্ণাঢ্য একটি বর্নাঢ্য র‍্যালি জেলা বিএনপির কার্যালয়ের সমানে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

    এর আগে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু, সদস্য সচিব বেলাল হোসাইন, যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম মিলন প্রমুখ। 

    সমাবেশে বক্তারা বলেন, যুবদল শুধুমাত্র বিএনপির অঙ্গসংগঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সম্মুখযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত এই সংগঠন সবসময়ই গণমানুষের অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে ছিল, আছে এবং থাকবে।

    তারা আরো বলেন, যুবদল গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। প্রতিটি নেতা-কর্মী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। তরুণ প্রজন্মও বুঝে গেছে, তারেক রহমানই আগামী দিনের আশা। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    সকাল থেকে জেলা যুবদলের আয়োজন সফল করতে শহরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন গুলো থেকে যুবদলের হাজার হাজার নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে হাতে রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীকসহ মিছিল নিয়ে সমবেত হতে থাকে জেলা বিএনপির চত্বরে। এতে করে মিছিলে মিছিলে পুরো কার্যালয় সহ এর আশেপাশের এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন