রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • শহীদ জিয়া গ্রামীণ উন্নয়ন করে মানুষের মন জয় করেছেন : এড. ছিদ্দিক উল্লাহ

    শহীদ জিয়া গ্রামীণ উন্নয়ন করে মানুষের মন জয় করেছেন : এড. ছিদ্দিক উল্লাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সুপ্রীম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাদেশের গ্রামে গ্রামে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নয়ন করে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন। তিনি গ্রামীণ অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়নসহ বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের মন জয় করে নিয়েছেন। তার আকাশচুম্বী জনপ্রিয়তা প্রমাণ করে কর্ম মানুষকে চিরদিন মানুষের মাঝে বাচিয়ে রাখে। 

    শহীদ জিয়ার সন্তান বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের  কল্যাণে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন।  বিএনপি নেতা কর্মীরা ৩১ দফা বাস্তবায়নে কাজ করছেন। বিএনপি জনগনের ভোটে ক্ষমতায় গেলে জনগনের প্রত্যাশা অনুসারে কাজ করবে।  তিনি শুক্রবার(২৪ অক্টোবর) সকাল ১১টায় দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের গাছির খাল লঞ্চঘাটে তার আবেদনের প্রেক্ষিতে বিআইডব্লিউটিএ কর্তৃক নির্মাণাধীন পন্টুন পরিদর্শনে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। 

    এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া আরো বলেন, আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে চরফ্যাশনের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মানুষের সু:খ দু:খের কথা শুনেছি।  চরফ্যাশনের গ্রামে গঞ্জে ৫০ কিলোমিটার  রাস্তা নির্মাণ ও মেরামত করেছি।  ইতিমধ্যে ফ্রী চক্ষু ক্যাম্পের মাধ্যমে ১০ হাজার গরীব অসহায় মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ, চশমা দিয়েছি। সর্বোপরি  উন্নয়ন সহ সর্বত্র মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখছি। আপনাদের যে কোন প্রয়োজনে সব সময় আমাকে পাশে পাবেন।  

    এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন