রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • স্টার অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট ফারুক

    স্টার অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট ফারুক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের তরুণ আইনজীবীদের মধ্যে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমাজকর্মী এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার পেলেন “স্টার অ্যাওয়ার্ড ২০২৫”। রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশী কালচার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে এ স্টার অ্যাওয়ার্ড পান তিনি। 

    বাংলাদেশী কালচারাল সোসাইটির আহ্বায়ক ড. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি জয়নুল আবেদিন। এসময় দেশের বিভিন্ন পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে প্রাক্তন বিচারপতি জয়নুল আবেদিন তাঁর বক্তব্যে এডভোকেট তপাদারের পেশাগত নিষ্ঠা ও সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন।

    জানা যায়, “তরুণ আইনজীবী ও সমাজকর্মী” ক্যাটাগরিতে এই বছর এডভোকেট ফারুক হোসেন তপাদারকে এই সম্মাননা প্রদান করা হয়। তিনি আইনজীবী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ, সমাজসেবা, মানবকল্যাণ ও তরুণ সমাজকে আইনি সচেতনতায় উদ্বুদ্ধ করার জন্য বিশেষভাবে কাজ করে গেছেন।

    এডভোকেট ফারুক হোসেন তপাদার বলেন, আমার এই স্বীকৃতি আমাকে আরও বেশি সামাজিক ও মানবকল্যানে নানা কাজের অনুপ্রেরণা দেবে। 

    এছাড়াও যতদিন বেচে থাকবো ততদিন দেশ, দেশের মানুষ, সমাজ ও ন্যায়বিচারের পক্ষে কাজ করবো। বাংলাদেশী কালচার সোসাইটির এই স্টার অ্যাওয়ার্ড পাওয়া ও এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদারের এই অর্জন তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন