রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • ইলিশায় গাঁজা সেবনের দায়ে যুবক আটক

    ইলিশায় গাঁজা সেবনের দায়ে যুবক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা এলাকায় গাঁজা সেবনের অভিযোগে মো. শাকিল (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

    থানার এসআই মো. জহিরুল হক জানান, গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে তিনি পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা ৫নং ওয়ার্ডে দায়িত্ব পালনকালে রাস্তার ওপর নেশাগ্রস্ত অবস্থায় উচ্চস্বরে চিৎকার করতে দেখা পান শাকিলকে। এ সময় তিনি জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করছিলেন।

    জিজ্ঞাসাবাদে শাকিল কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারলেও স্বীকার করেন যে, তিনি গাঁজা সেবন করেছেন। পরবর্তীতে এসআই জহিরুল হক উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ২০ অক্টোবর সকাল ১০টা ১৫ মিনিটে শাকিলকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ড্রাগ টেস্ট করালে কর্তব্যরত চিকিৎসক জানান, তার শরীরে গাঁজা (Cannabinoids Detected) পাওয়া গেছে।

    ঘটনার পর শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) ধারা ও সারণি ২১ অনুযায়ী ভোলা সদর থানায় মামলা (নং-৪৭,  দায়ের করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন