রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • পটুয়াখালীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    পটুয়াখালীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বে-সরকারি এমপিও ভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া ২০% ও চিকিৎসা ভাতা ১৫০০/- এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% এর দাবীতে পটুয়াখালীর দশমিনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক কর্মচারী। 

    মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্তরে অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শুরুস্থলে এসে শেষ হয়।

    এর আগে দশমিনা বে-সরকারি (এমপিওভূক্ত) শিক্ষক কর্মচারীদের আয়োজনে ও এসএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওছার এর সভাপতিত্বে এবং মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. রাজিব মিয়ার সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন-উপজেলার বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকান, নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, বিবি আয়সা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম, দক্ষিণ আদুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাহেরুল বশির, বহরমপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, ডা. ডলি আকবর মহিলা কলেজের বাংলা প্রভাষক মো. সায়েম, বাঁশবাড়িয়া মরিয়ম মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোসা. সালমা বেগম ও বেতাগী সিকদারিয়া মাধ্যমিক সহকারী শিক্ষক মো. ইলিয়াস হাসান প্রমুখ।

    এ সময় তারা বলেন, আমাদের ন্যায্যদাবী আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল চলমান থাকবে। সরকার আমাদের দাবী মেনে নিলেই আমরা বিদ্যালয়ে ফিরে যাবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন