রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

    রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১’দফার লিফলেট বিতরণ করা হয়েছে। তারেক রহমানের নির্দেশে নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা’র পক্ষ থেকে বিএনপির ৩১’দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।

    রবিবার (১৯অক্টোবর) বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন ও গণসংযোগ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. নূর হোসেন,সাতুরিয়া ইউনিয়ন বিএনপি নেতা দিলিপ মেম্বার, শ্রমিক দল মাসুদ তালুকদার, রফিক হাওলাদার,ছাত্রদল নেতা মূসা হাওলাদার নিপু সহ বিভিন্ন স্থরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

    লিফলেট বিতরণ শেষে অ্যাড. নূর হোসেন সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আমরা আপনাদের মাঝে এসেছি জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করতে হাবিবুর রহমান সেলিম রেজার পক্ষ থেকে। বিএনপি ক্ষমতায় আসলে প্রথমেই দেড় কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। এই আসনে তারেক রহমান যাকেই মনোনয়ন দিবে, আমরা তার পক্ষে কাজ করবো। আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন