রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • জামালপুরে শিক্ষার্থীদের ক্লাস ছাড়িয়ে হাত ধোয়া দিবস উদযাপন

    জামালপুরে শিক্ষার্থীদের ক্লাস ছাড়িয়ে হাত ধোয়া দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ীতে হাত ধোয়ার জন্য ক্লাস বাদ দিয়ে উপজেলা পরিষদে আনা হলো শিক্ষার্থীদের। বুধবার দুপুরে উপজেলা পরিষদে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এসময় শিক্ষার্থীরা স্কুল ড্রেস পড়েই উপজেলা পরিষদ মাঠে তীব্র রোদ ও গরমে শহিদ মিনার ও গাছের নিচে বসে থাকতে দেখা যায়। 

    জানা যায়, প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালন করে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বুধবার দুপুরে দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষাথীদের ক্লাস বাদ দিয়ে হাত ধোয়ার জন্য উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়। এরপর প্রথমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়ে গেলে সেখান থেকে আবার উপজেলা পরিষদ মাঠে নিয়ে যাওয়া হয় শিক্ষার্থীদের।

    সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভীন বলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ স্যারের কথায় ৩ ক্লাসের শিক্ষার্থীদের উপজেলা পরিষদে হাত ধোয়া দিবসে পাঠানো হয়েছে। সরকারী প্রোগ্রাম তাই।

    সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার বলেন, উপজেলা শিক্ষা অফিস থেকে আমাদের কিছু শিক্ষার্থীদের উপজেলা পরিষদে হাত ধোয়া দিবসে পাঠানোর জন্য বলা হয়েছে। তাই আমরা পাঠিয়েছি। তাছাড়া আমাদের কর্মবিরতি চলছে।

    উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ বলেন, এটা প্রশাসনের কর্মসূচি। তাই প্রশাসন চাইলে যে কোন সরকারী কর্মসূচিতে শিক্ষার্থীদের নিয়ে আসতে পারে।

    উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিদ্যালয় গুলোতে বর্তমান ক্লাস চলছে না। তাই তাদের হাত ধোয়া কর্মসুচিতে আনা হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন