রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • ডক্টর ক্যাফেতে খাবারে মুরগির ডানা, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়

    ডক্টর ক্যাফেতে খাবারে মুরগির ডানা, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট ডক্টর ক্যাফে, এর খাবারে অস্বাস্থ্যকর উপাদান পাওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় ভোক্তারা।

    সম্প্রতি ভালুকায় এক ব্যক্তিগত মিটআপ অনুষ্ঠানে ওই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করা হয়। কিন্তু পরিবেশিত খাবারের মধ্যে মুরগির লোমসহ আস্ত একটি ডানা (পাকনা) পাওয়া যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

    এ বিষয়ে ফেসবুকে এক ক্ষোভভরা পোস্টে এমডি সাব্বির আহম্মদ লিখেছেন “আমাদের পরিবেশন করা খাবারের মান দেখে আমরা হতবাক! মুরগির লোমসহ আস্ত ডানা পরিবেশন করা হয়েছে। এটি শুধু নোংরামি নয়, জনস্বাস্থ্যের প্রতি চরম অবহেলার নমুনা।”

    তিনি আরও আহ্বান জানান, ভালুকাবাসীকে এক হয়ে এমন অস্বাস্থ্যবিধি-লঙ্ঘনকারী প্রতিষ্ঠান বর্জন করতে হবে। তাঁর ভাষায়, “আমাদের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ নয়। এমন রেস্টুরেন্টকে বয়কট করুন, যারা আমাদের জীবন নিয়ে খেলা করছে।”

    ভোক্তাদের অভিযোগ, ডক্টর ক্যাফে দীর্ঘদিন ধরেই খাবারের মান নিয়ন্ত্রণে উদাসীন। স্থানীয়দের অনেকে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন