ভোলায় ১০ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন পরিচয়

দ্বীপজেলা ভোলায় ফ্যাসিস্ট আমলে এমপি এবং তাদের স্বজনদের নামে নামকরণ করা ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছ। গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করার বিষয়টি গত রবিবার নিশ্চিত হওয়া গেছে ।
নাম পরিবর্তন করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ভোলা সদরে ১টি তজুমদ্দিন উপজেলায় ১টি লালমোহন উপজেলায় ২টি, চরফ্যাশন উপজেলায় ৫টি ও মনপুরা উপজেলায় ১টি ।
ভোলার বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে, বাংলা বাজার ডিগ্রি কলেজ।
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম পরিবর্তন করে, দক্ষিণ আইচা কলেজ। অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম পরিবর্তন করে, চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ। নীলিমা জ্যাকব মহিলা কলেজের নাম পরিবর্তন করে দুলারহাট মডেল কলেজ। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নাম পরিবর্তন করে ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ এবং অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের নাম পরিবর্তন করে ভোলা টিটার্স ট্রেনিং কলেজ নামে নাম করণ করা হয়েছে।
এছাড়া লালমোহন উপজেলার নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয় পরিবর্তিত নাম - বদরপুর মহাবিদ্যালয় ও হাজী মো: নুরুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের পরিবর্তিত নাম - লালমোহন ডিগ্রি কলেজ ।
তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের নামকরণ করা হয় -তজুমদ্দিন মহিলা কলেজ ও সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নামকরণ হয় -সাকুচিয়া মহাবিদ্যালয়।