পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায দাবী আদায়ের লক্ষ্যে রাজপথে নামলে ফেসিবাদী কায়দায় পুলিশ জাতীয় প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের উপর হামলা চালায়।
এর প্রতিবাদে পটুয়াখালীর দশমিনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡র এলাকায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আয়োজনে ও উপজেলার এস,এ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাওছার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজিব মিয়ার সঞ্চালনায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফোরকান, উপজেলার বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, গুলি আউলিয়াপুর ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, দশমিনা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম, ডাঃ ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন, এনটিআরসি’র শিক্ষক সমিতির সভাপতি গাজী আবদুস ছত্তার সহ উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষক-শিক্ষিকা কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আমাদের ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে। আর আমাদের সহকার্মীর উপর পুলিশি হামলার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।