রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

    ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা। 

    সোমবার (১৩অক্টোবর) সকাল ১০ টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে পায়ে চালিত রিকশা শ্রমিকরা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

    মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করে বলেন- বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক যেমন সদর রোড, লাইন রোড, কাকলির বাড়ি রোড, চকরাবাজার রোড, গীর্জা মহল্লা,রোডসহ বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশার আধিপত্য দিন দিন বেড়ে চলেছে। এর ফলে পায়ে চালিত রিকশা শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন এবং তাদের ন্যায্য আয়ের পথ সংকুচিত হচ্ছে।

    শ্রমিকরা আরও বলেন, ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ থাকলেও কিছু প্রভাবশালী মহলের যোগসাজশে তা শহরের সড়কে চলাচল করছে। এতে শুধু শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং নগরীতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

    এ সময় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়- নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধ করতে হবে। পায়ে চালিত রিকশা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ না দেয়া পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করতে হবে।

    মানববন্ধন শেষে শ্রমিকরা বরিশাল সিটি কর্পোরেশনের ঘেরাও করে তাদের দাবির কথা তুলে ধরে। তারা উল্লেখ করে বলেন , দীর্ঘদিন ধরে আবেদন করেও কার্যকর পদক্ষেপ না পাওয়ায় তারা রাস্তায় নেমেছেন।

    সবশেষ বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন