বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ভালুকায় শ্রমিকদল নেতা মাহাবুলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

    ভালুকায় শ্রমিকদল নেতা মাহাবুলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভালুকা পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি, পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিক, দলের দুর্দিনের রাজপথ কাঁপানো শ্রমিক নেতা মাহাবুল আলম মোল্লা-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ উঠেছে।

    “Beautiful Bhaluka” নামক একটি ফেসবুক পেইজে সম্প্রতি একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি তথ্য সম্বলিত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে বলে অভিযোগ করেন মাহাবুল আলম মোল্লা।

    তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ভালুকা পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই আমাকে সংগঠনের পদ থেকে সরিয়ে দিতে একটি রাজনৈতিক কুচক্রী মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”

    মাহাবুল আলম মোল্লা আরও বলেন, “আমি দায়িত্ব পালনকালে কোনো ধরনের অপকর্ম বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। কিন্তু "Beautiful Bhaluka" পেইজে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হয়েছে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

    তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “যদি কেউ প্রমাণসহ দেখাতে পারেন যে আমি ৫ তারিখের পূর্বে বা পরে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম তবে আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্থায়ীভাবে পদত্যাগ করবো।”

    এসময় তিনি সংশ্লিষ্ট সকলকে উদ্দেশ্য করে আরও বলেন, “আমি অনুরোধ করছি যারা আমার বিরুদ্ধে এসব মিথ্যা ও বানোয়াট প্রপাগান্ডা ছড়াচ্ছেন, দয়া করে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। অন্যথায়, আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

    দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতে, মাহাবুল আলম মোল্লা দীর্ঘদিন ধরে শ্রমিকদলের রাজনীতিতে নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত একজন সংগঠক। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে তাঁদের অভিযোগ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন