সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • রাষ্ট্রীয় মর্যাদায় আজিজের দাফন সম্পন্ন

    রাষ্ট্রীয় মর্যাদায় আজিজের দাফন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ মিয়ার দাফন সম্পন্ন হয়। 

    রোববার বিকাল ৫টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।  

    মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মিয়ার দাফনের আগে ঢাকা আগারগাঁও তালতলা বড় মসজিদ মাঠে রোববার সকাল ৭টায় জানাজা শেষে এ্যাম্বুলেন্স যোগে দশমিনায় নিয়ে আসা হয়। 

    এর পরে বিকাল ৫টায় দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা ও মাগরিব বাদ উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

    মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মিয়ার দ্বিতীয় জানাজা শেষে দশমিনা থানা পুলিশের একটি চৌকস গার্ড অব অনার প্রদান করেন। 

    এ সময় দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইরতিজা হাসান, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন মাতুব্বর সহ রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক গণমাধ্যম কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালিষ্ট হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, একছেলে ও একমেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

    তার মৃত্যুতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও গণমাধ্যম কর্মী গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন